চট্টগ্রাম-৪: অবশেষে প্রার্থীতা ফিরে পেলেন আসলাম চৌধুরী

আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮ ১২:৩৪ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২৬ ডিসেম্বর ২০১৮, বুধবার ১২:৩৫ পিএম |

নানা নাটকীয়তা ও বিচার-বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের মধ্যে দিয়ে চট্টগ্রাম-৪ (সীতাকুÐ) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থীতা চুড়ান্ত হিসেবে সংশোধনী প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

গতকাল মঙ্গলবার (২৫ ডিসেম্বর) নির্বাচন কমিশন প্রার্থী তালিকা ফরম-৫ বিধি-৭ (১) এর সংশোধনী প্রকাশ করেছে। সংশোধনী তালিকায় আসলাম চৌধুরীকে ধানের শীষের চড়ান্ত প্রার্থী হিসেবে দেখানো হয়েছে।

এর আগে, গত ২৪ ডিসেম্বর নির্বাচন কমিশনের সহকারী সচিব (ক্রয় ও মুদ্রন শাখা) সৈয়দ গোলাম রাশেদ রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বরাবর লিখিত আদেশ দেন। তারা নির্বাচন কমিশনের আদেশ প্রাপ্ত হয়ে তারা আসলাম চৌধুরীকে চুড়ান্ত প্রার্থী দেখিয়ে যাবতীয় সংশোধনী প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন প্রথম দফায় বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এরপর তিনি নির্বাচন কমিশনে আপীল করেন। গত ৮ ডিসেম্বর ওপেন শুনানিতে তার মনোনয়নকে বৈধতা ঘোষনা করেন নির্বাচন কমিশন। ওইদিন সন্ধ্যায় নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত গেজেটে আবারো তার মনোনয়ন বাতিল করা হয়। এই বাতিল আদেশের বিরুদ্ধে আসলাম চৌধুরী হাইকোর্টের স্মরণাপন্ন হলে হাইকোর্ট তার মনোনয়ন বৈধ বলে রায় দেন।

সিএস/সিএম/এসআইজে