শতাধিক নেতাকর্মীসহ বাগেরহাট-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে আটক

আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮ ১০:৪৪ পূর্বাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

বাগেরহাট | ২৬ ডিসেম্বর ২০১৮, বুধবার ১০:৪০ এএম |

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলিমসহ শতাধিক নেতাকর্মী ও সমর্থককে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলা সদরের বাসা থেকে তাঁদের আটক করা হয়।

প্রতক্ষ্যদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আজ দুপুর থেকে পুলিশ আব্দুল আলিমের বাড়ি ঘিরে রাখে। সন্ধ্যায় সেখানে জড়ো হওয়া শতাধিক নেতাকর্মীসহ ধানের শীষের প্রার্থীকে আটক করে নিয়ে যায় পুলিশ।

আটককৃতদের রাতে বাগেরহাটে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করে প্রেসব্রিফিং করা হবে বলে জানান মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ।

বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে রাতে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন।

সিএস/সিএম/এসআইজে