স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২৫ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার ০৪:৫০ পিএম |
চট্টগ্রাম-৪ আসনে (সীতাকুণ্ড) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দিদারুল আলমের গণসংযোগে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন দগ্ধ হন।
তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের মাদাম বিবিরহাটের জাহানাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- সাদ্দাম হোসেন (২৮), মো.রায়হান (২০) ও তৈয়ব উদ্দিন (২৮)। এছাড়া লোহার রডের আঘাতে আহত হন আবু সালেহ মোহাম্মদ সামশুদ্দিন (৪২)।
এ ঘটনায় নৌকার প্রার্থী দিদারুল আলম বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, অগ্নিদগ্ধ তিনজনকে বার্ন ইউনিটে এবং লোহার রডের আঘাতে গুরুতর আহত একজনকে সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
সিএস/সিএম/এসআইজে
