ঢাকায় প্রচারণা স্থগিত ঐক্যফ্রন্টের

আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ১:৫৪ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

ছবি: সংগৃহিত

ঢাকা | ২৫ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার ০১:৫০ পিএম |

মঙ্গলবার সব ধরনের নির্বাচনী প্রচারণা স্থগিত করেছে ঐক্যফ্রন্ট। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব ও ঐক্যফ্রন্ট নেতা এ বি এম আবদুস সাত্তার স্বারিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, ফ্রন্টের কোন কোন প্রার্থী ঢাকার কোন কোন আসনে প্রচারণা চালাবেন সে বিষয়ে সোমবার রাতে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছিল। যদিও রাতেই জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে প্রশাসনকে চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে, ‘পুলিশের গ্রেফতার-তাণ্ডব ও আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে ঢাকা মহানগর এলাকার জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের ২৫ ডিসেম্বরের পথসভার কর্মসূচি স্থগিত করা হয়েছে।

প্রচারণা স্থগিতের এই চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিএমপি, পুলিশ হেডকোয়াটার্স, বিএনপির চেয়ারপারসনের কার্যালয়, বিভাগী কমিশনার, জেলা প্রশাসন ও ঢাকা মহানগরের বিএনপির প্রত্যেক কমিটিকে দেয়া হয়েছে।

কী কারণে স্থগিত করা হলো প্রচারণা, এমন প্রশ্নের উত্তর জানতে আবদুস সাত্তারকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

সিএস/সিএম/এসআইজে