স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

ঢাকা | ২০ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার ০৪:৫৫ পিএম |
চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে এক যুবলীগ কর্মী নিহত হয়েছে। নিহতের নাম মো. শাহেদ প্রকাশ রনি (২৮)।
বুধবার গভীর রাতে নগরীর ৩৭ নম্বর মুনিরনগর ওয়ার্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, বুধবার রাত সাড়ে ১২টা থেকে পৌনে ১টার দিকে মুন্সিপাড়া এলাকায় যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন মোর্শেদ এবং দেবাশীষ পাল দেবু’র অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয় । এরপর একপক্ষ শাহেদকে একা পেয়ে তাকে কুপিয়ে মারাত্মক আহত করে। তার বুকের দুইপাশে এবং মাথায় গুরুতর জখম হয়। রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
সিএস/সিএম/এসআইজে
