বিএনপি নেতা ডা. শাহাদাতের প্রচারণায় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ

আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ৩:৩৬ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার ০৩:৩০ পিএম |

চট্টগ্রাম-৯ (কোতয়ালি-বাকলিয়া) আসনের ধানের শীষের প্রার্থী চট্টগ্রাম মহানগরের বিএনপির সভাপতি (কারাবন্দি) ডা. শাহাদাত হোসেনের পক্ষে নির্বাচনীয় প্রচারণা করেছেন বিএনপির নেতৃবৃন্দ।

শনিবার সকালে মহানগরের চকবাজার থেকে চট্টগ্রামের বিএনপির নেতৃবৃন্দ এই গণসংযোগ ও প্রচারণা শুরু করে করেছেন। এসময় বেশ কয়েকটি এলাকায় নেতৃবৃন্দ কারাবন্দি নেতা ডা. শাহাদাত হোসেনের নির্বাচনীয় প্রতিশ্রæতি ও উন্নয়ন তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপরসন উপদেষ্টা, সাবেক মেয়র ও প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিন উদ্দিন, মহানগর বিএনপির সহসভাপতি সামশুল আলম, মহানগর ছাত্রনেতা সালা উদ্দিন আলী, বাকলিয়া-চকবাজার-কোতয়ালি থানা বিএনপির নেতৃবৃন্দ, মহানগর বিএনপির নেতৃবৃন্দ, মহানগর মহিলা দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্থরের নেতা-কর্মীরা।

গণসংযোগকালে সংক্ষিপ্ত সমাবেশে মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, চট্টগ্রামে বিএনপির নেতাকর্মী নির্বাচনের প্রচারণায় চালাতে পারছেন না। পুলিশের বাধায় নির্বাচনীয় এলাকায় নেতা-কর্মীরা প্রচারণা চালাতে পারছেন না, প্রতিদিন নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। কেউ বাসা-বাড়িতে থাকতে পারছেন না, এই অবস্থায় আমাদের নেতা-কর্মীরা কিভাবে নির্বাচনের অংশগ্রহণ করবে তা নিয়ে আমরা শঙ্কিত। প্রধান নির্বাচন কমিশনারকে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দেওয়া দাবি জানিয়েছি। কিন্ত এখনো পর্যন্ত আমরা সেই পরিবেশ পায়নি।

সিএস/সিএম/এসআইজে