স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার ০২:২০ পিএম |
চট্টগ্রাম-১০ আসনের নৌকার প্রার্থী ডা. আফসারুল আমিন চতুর্থ দিনের মতো গণসংযোগ করেছেন।
শুক্রবার (১৪ ডিসেম্বর) দুপুরে আমিন ২৫ নম্বর রামপুর ওয়ার্ড নির্বাচনীয় এলাকায় প্রচারণা ও গণসংযোগ করেছেন। গণসংযোগকালে নেতৃবৃন্দ এলাকাবাসীর কাছে নৌকায় ভোট প্রার্থণা করেন ও দোয়া চায়।
এসময় আফসারুল আমিন একই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, নোমানতো একজন বহিরাগত প্রার্থী। এই আসনের তিনি ভোটারও নন। তার বাড়ি চট্টগ্রামের রাউজান। আর আমি এই এলাকার সন্তান। এলাকার আলো-হাওয়া-জল-মাটি আমার গায়ে লেগে আছে। বিগত সময়ের মতো এলাকার উন্নয়নে নিজেকে নিবেদন করেছি। এবার যদি আবারও সুযোগ দেন তাহলে এলাকার অসমাপ্ত কাজগুলো দর্শনীয় স্থানে পরিণত করবো।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, নগর আওয়ামী লীগ প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, সদস্য বেলাল আহমদ, ফয়েজ আহমদ, আলী আলকারাস, আবুল কাসেম, দিলদার খান দিলু, কাউন্সিলর এরশাদ উল্লাহ, আবদুল মান্নান ফেরদৌস, ফারুক আহমদ, দেলোয়ার হোসেন খোকা, সুমন দেবনাথ, তারেক মাহমুদ পাপ্পু, নাসরিন আকতার, রাধাদেবী টুন্টু, সাইফুর রহমান পলাশ, রুবেল আহমেদ বাবু প্রমুখ।
সিএস/সিএম/এসআইজে
