কোতয়ালিতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

আপডেট: ৯ ডিসেম্বর ২০১৮ ১:৫৩ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ০৯ ডিসেম্বর ২০১৮, রবিবার ০১:৫০ পিএম |

চট্টগ্রাম মহানগরের কোতয়ালি থানার এনায়েত বাজার এলাকা থেকে আবু সৈয়দ (৩৩) নামে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (০৮ ডিসেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে বাটালি রোড় এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কোতয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন।

পুলিশ সুত্রে জানা গেছে, ২০০৮ সালে ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় দীর্ঘদিন ধরে আসামী পতালক থাকায় তার বিরুদ্ধে তিনবছর কারাদন্ড প্রদান করেন বিজ্ঞ যুগ্ম মহানগর দায়রা জজ ২য় আদালত।

ওসি বলেন, গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামী আবু সৈয়দকে গ্রেপ্তার করা হয়েছে। আবু দীর্ঘদিন ধরে পতালক ছিল বলে জানান।

সিএস/সিএম/এসআইজে