স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

ঢাকা | ০২ ডিসেম্বর ২০১৮, রবিবার ১০:৫০ পিএম |
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা জামায়াতে ইসলামীর ১৭ নেতার মনোনয়ন বাতিল হয়েছে। নিবন্ধন না থাকা দলটি এবার ধানের শীষ প্রতীকে ২৪ এবং স্বতন্ত্রভাবে ২৬ মনোনয়নপত্র জমা দেন।
তবে ধানের শীষ প্রতীক নিয়ে জমা দেওয়া দিনাজপুরের আবদুল হানিফের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রিটার্ন দাখিল না করায় রিটার্নিং অফিসার তা বাতিল করে দেন।
তবে জমা দেওয়ার শেষদিনে গত ২৮ নভেম্বর রংপুর-৫ আসনের জন্য গোলাম রব্বানীর পক্ষে তার প্রতিনিধি রিটার্নিং অফিসারের অফিসে মনোনয়নপত্র দিতে গেলে জমা নেয়নি। পরে এ নিয়ে উচ্চ আদালতে রিট করেন গোলাম রব্বানী। জামায়াত বলছে, এটির রায় আজ হতে পারে। যদিও এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে জানানো হয় গত শনিবার মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছেন গোলাম রব্বানী।
জামায়াত সূত্রের দাবি, স্বতন্ত্রভাবে দলটির ২৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে নুরুল ইসলাম বুলবুল চাপাইনবাবগঞ্জ-৩ ও শাহজাহান চৌধুরী চট্টগ্রাম-১০সহ মোট ১১টি আসনে তা বৈধ ঘোষণা করা হয়েছে।
আর বাতিল হয়েছে- মজিবুর রহমান (রাজশাহী-১), মাজিদুর রহমান (রাজশাহী-৩), রুহুল আমিন (লক্ষ্মীপুর-১), আজিজুর রহমান (যশোর-১), আবদুল রাকিব (নওগাঁ-৪), শফিকুল ইসলাম মাসুদ (পটুয়াখালী-২), ইয়াহিয়া খালেদ (চাঁপাইনবাবগঞ্জ-২), আব্দুস সাত্তার (নীলফামারী-১), আবদুল গফুর (কুষ্টিয়া-২), আবু হেনা (লালমনিরহাট-১), তায়েব আলী (বগুড়া-৪), দবিবুর রহমান (বগুড়া-৫), রুহুল আমিন (চুয়াডাঙ্গা-২), আব্দুর রহিম (গাইবান্ধা-৪) ও মোস্তাফিজুর রহমান (কুড়িগ্রাম-৪)।
সিএস/সিএম/এসআইজে
