স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ০১ ডিসেম্বর ২০১৮, শনিবার ১১:৪৫ এএম |
২০১৭ সাল থেকে চলতি বছর নভেম্বর পর্যন্ত নতুন করে ৪৫ জন এইচআইভি রোগে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৫ জন রয়েছেন রোহিঙ্গা শরনার্থী। এরা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদ।
চমেক সুত্রে জানা গেছে, এই পর্যন্ত এইচআইভি ভাইরাসে আক্রান্ত এইডস রোগী ৩৮৭ জন। এদের মধ্যে ৩৪২ জন চমেক চিকিৎসাধীন। যাদের মধ্যে ৯ জন রোগী চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।
চমেকের যৌন রোগ বিভাগের প্রধান ডা. রফিকুল মাওলা জানান, এইডস রোগী আক্রান্ত ব্যক্তিদের এই বিভাগের অধীনে ‘এন্টি রেট্রোভাইরাল থেরাপি’ ও বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া হাসপাতালে চালু থাকা প্রিভেনশন অব মাদার টু চাইল্ড ট্রান্সমিশন (পিএমটিসিটি) প্রকল্পের অধীনে অন্তঃসত্ত্বা নারীদের স্ক্রিনিং করা হচ্ছে।
প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদ বলেন, চমেকে ৩৪২ জন এইডস রোগীর মধ্যে ১৭ জন রয়েছেন অন্তঃসত্ত্বা নারী। তাদের নিয়মিত সঠিক চিকিৎসা নেয়ার কারণে পরবর্তীতে ১৭ জনই সন্তান জন্ম দিতে পেরেছেন জানান প্রকল্প পরিচালক।
সিএস/সিএম/এসআইজে
