স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২৩ নভেম্বর ২০১৮, শুক্রবার, ০৩:৩০ পিএম |
চট্টগ্রাম মহানগরের কোতয়ালি থানা এলাকা থেকে ‘বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ’ টেস্ট ম্যাচের খেলার টিকিট বিক্রিকালে পাঁচ বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ নভেম্বর) ভোরে লালদীঘি এলাকায় টিকিটসহ হাতে-নাতে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কোতয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন।
এসময় তাদের কাছ থেকে ১৪৭টি টিকিট উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- চাঁন মিয়া (৩৭), জাহাঙ্গীর (৩৫), মো. তারেক (৫০), সুবর্ণা (৩০) ও রোজিনা (১৮)।
ওসি বলেন, শুক্রবার ভোরে লালদীঘির মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচের টিকিট বিক্রিকালে দু’নারীসহ পাঁচজনকে আটক করা হয়। তাদের কাছ ১৪৭টি খেলার টিকিট উদ্ধার করা হয়। তারা ঢাকা থেকে চট্টগ্রামে টিকিট বিক্রি করতে এসেছেন।
প্রাথমিকভাবে তারা বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচের টিকিট বিক্রির কথা স্বীকার করেছেন। এর আগে বিভিন্ন সময়েও তারা এসব কাজে জড়িত ছিলেন বলে জানান ওসি।
সিএস/সিএম/এসআইজে
