বাকলিয়ায় জামায়াত নেতা গ্রেপ্তার

আপডেট: ১৭ নভেম্বর ২০১৮ ৩:৪৪ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম


চট্টগ্রাম | ১৭ নভেম্বর ২০১৮, শনিবার, ০৩:২০ পিএম |

নাশকতার অভিযোগে চট্টগ্রাম মহানগরের বাকলিয়া এলাকায় মো. ইমাম হোসেন (৪৫) নামে এক জামায়াতের এক নেতা গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ নভেম্বর) পুরাতন থানা ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইমাম হোসেন পূর্ব বাকলিয়া ১৮ নম্বর ওয়ার্ডের জামায়াতের দায়িত্বশীল। তার বিরুদ্ধে নাশকতার তিনটি মামলা রয়েছে। আটক করার পর তার দেয়া তথ্যের ভিত্তিতে বাসা থেকে জামায়াত ইসলামীর নিজস্ব প্রকাশনা ও বইপত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী।

আটককৃত ভোলা জেলার বোরহানউদ্দিন থানার মুলাইপত্তন গ্রামের মৃত কেরামত আলী ফরাজির পুত্র। বর্তমানে মহানগরের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার এলাকায় ভাড়া বাসায় থাকেন তিনি।

ওসি প্রণব চৌধুরী বলেন, আজ সকালে পুরাতন থানা ভবনের সামনে থেকে ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাসা থেকে জামায়াতের কিছু প্রকাশনা ও বইপত্র উদ্ধার করা হয়। তিনি নাশকতার তিন মামলা আসামী। এর আগেও দুইবার পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

সিএস/সিএম/এসআইজে