স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

ঢাকা | ১৪ নভেম্বর ২০১৮, বুধবার, ১১:৩৫ এএম |
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক এবং মনোনয়ন ফরম কিনেছেন ব্যক্তিদের আগামী ১৮ নভেম্বর থেকে তাদের সাক্ষাৎকার নেবে বিএনপি। ১৮ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
গতকাল মঙ্গলবার (১৩ নভেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে তিনি ছাড়াও ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে নজরুল ইসলাম খানকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে। এ সময় সিনিয়র নেতারা দলের আইনজীবীদের সঙ্গে বেগম খালেদা জিয়ার মামলা নিয়েও পরামর্শ করেছেন। দলের চেয়ারপারসন যাতে দ্রুত জামিনে মুক্তি পেতে পারেন সেজন্য আইনী পদক্ষেপ নিতে বলা হয়েছে।
সিএস/সিএম/এসআইজে
