স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | ০৬ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ০৭:১০ পিএম |
চবির শিক্ষক ক্লাবের সামনে চলন্ত রিকশা থেকে পড়ে মো. মাহমুদুল হাসান (২০) নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে রিকশা থেকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পেলে চমেক হাসপাতালে ভর্তির পর সেখানে তার মুত্যু হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্বাবিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী।
মো. মাহমুদুল হাসান চবি’র বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি জয়পুরহাট জেলায়।
আলী আজগর চৌধুরী বলেন- আমরা মাহমুদুল হাসানের আতœার মাগফিরাত কামণা করছি এবং তার পরিবারের প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছি।
চবির শিক্ষার্থীরা জানায়, আজ দুপুর আনুমানিক ১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল থেকে আসার পথে টিচার্স ক্লাবের সামনে আমাদের এক সহপাঠী অজ্ঞান হয়ে রিকশা থেকে পড়ে যায়। এসময় তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে প্রথমে চবি মেডিকেলে নিয়ে গেলে অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) দ্রæত প্রেরণ করে। চমেকে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল ইসলাম বলেন- মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিশ্বদ্যিালয়ের মো. মাহমুদুল হাসান নামের এক শিক্ষার্থী রিকশা দুর্ঘটনায় হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়। দুপুর আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিএস/সিএম/এসআইজে
