বোয়ালখালী খালে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ

আপডেট: ৪ নভেম্বর ২০১৮ ৩:২০ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ০৪ নভেম্বর ২০১৮, রোববার, ০৩:২০ পিএম |

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব সুন্দরী খালের আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শেখ বাড়ি এলাকায় এই মরদেহ পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন- বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইরুল ইসলাম।

ওসি বলেন- অর্ধ গলিত যুবকের মরদেহটি পচন ধরে চেহেরা প্রায় বিকৃত হয়ে গেছে। পরনে কোন কাপড় নেই। মরদেহের কোমড়ের সাথে একটি কম্বল জড়ানো অবস্থায় ছিল। এছাড়া শরীরের নাভির সাথে একটি পাইপ লাগানো ছিল। বয়স আনুমানিক ৩৫ বছর হবে।

তিনি বলেন- ধারণা করা করছি ব্যক্তিটি অসুস্থ ছিলেন। এই ব্যাপারে পরিচয় সনাক্তসহ আইনহগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সিএস/সিএম/এসআইজে