সীতাকুণ্ডে কাভার্ড ভ্যান-লরির ধাক্কায় নিহত চালক

আপডেট: ২ নভেম্বর ২০১৮ ৩:৩৩ অপরাহ্ন

করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ০২ নভেম্বর ২০১৮, শুত্রবার, ০৩:৩০ পিএম |

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যান-কনটেইনারবাহী লরি সঙ্গে ধাক্কা লেগে কনটেইনার পড়ে একজনের নিহত হয়েছে। নিহত মো. রয়েল (৪০) । চালক মো. রয়েলের বাড়ি নোয়াখালী জেলায় বলে জানা গেছে।

শুক্রবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ছোট কুমিরা বাজারের ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

বিষযটি নিশ্চিত করে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ হারুন পাশা বলেন, আজ শুক্রবার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মধুবন নামের একটি প্রতিষ্ঠানের কাভার্ডভ্যানের ওপর ঢাকামুখী একটি লরি থেকে কনটেইনার পড়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন চালক মো. রয়েল। ঘটনার পর তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সিএস/সিএম/এসআইজে