করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ৩১ অক্টোবর ২০১৮, বুধবার, ১১:২০ পিএম |
চট্টগ্রামে হাটহাজারী উপজেলার ভাড়া বাসায় বন্ধ থাকা জমে থাকা গ্যাস বিস্ফোরণে আগুন লেগে তিন শিশুসহ পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন।
বুধবার (৩১ অক্টোবর) সাড়ে ৮টার দিকে আমানবাজার এলাকায় সেলিম ভবনের তিনতলায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন- রাজিয়া আক্তার (১১), রুবি আক্তার (১৬), সনিয়া আক্তার (২৬) এবং তার দুই সন্তান ইয়াসিন (১) ও তামিম (৩)।
চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা বলেন, আজ রাতে আমানবাজার এলাকায় একটি ভবনের তিনতলার বাসায় নতুন ভাড়াটিয়া আসেন। বাসাটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সেখানে গ্যাস জমে গিয়েছিল। নতুন ভাড়াটিয়া আসার পর সেই বাসায় ম্যাচের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। এতে দুই নারী ও তিন শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।
অগ্নিদগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান। এদিকে ঘটনার পর বোমা বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ে এলাকায়। খবর শুনে ঘটনাস্থলে যান চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা।
সিএস/সিএম/এসআইজে
