স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ৩১ অক্টোবর ২০১৮, বুধবার, ০৯:৫৫ পিএম |
মোবাইল ফোন সার্ভিসিংয়ে দেওয়ার পর এক তরুণীর আপত্তিকর ছবি নিয়ে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩১ অক্টোবর) মহানগরের পতেঙ্গা থানার ডেইলপাড়া থেকে তরুণীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- উত্তর পতেঙ্গা এলাকার আবু জাফরের ছেলে আবু সালেহ মোহাম্মদ সায়েম (২১) ও ডেইলপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. আবদুল্লাহ আল জাবের (২০)।
বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, ২০ বছর বয়সী গার্মেন্টসে চাকরি এক তরুণী। ওই তরুণী গততিন মাস আগে জাবের স্টোর নামের একটি দোকানে মোবাইল সার্ভিসিং করতে যান। ওই দোকানে আবু সালেহ মোহাম্মদ সায়েম টেকনিশিয়ান হিসেবে কাজ করেন। মোবাইলের সার্ভিসিং করার সময়ে ওই তরুণীর মোবাইল থেকে ব্যক্তিগত ছবি ও তার স্বামীর সঙ্গে তোলা অন্তরঙ্গ ছবি ব্যক্তিগত সংগ্রহ করে নেন।
ওসি বলেন, পরে সেই ছবি ব্যবহার করে বিভিন্ন নামে ইমো আইডি ও ফেসবুক আইডি খোলেন তারা। এসব ব্যবহার করে তারা ওই তরুণীকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেন। অভিযোগ পেয়ে তাদের দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সিএস/সিএম/এসআইজে
