বাঁশখালী কয়লা বিদ্যুৎকেন্দ্র বিরোধী আন্দোলনের নেতা লিয়াকত গ্রেপ্তার

আপডেট: ৩১ অক্টোবর ২০১৮ ৯:১৪ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

ছবি: সংগৃহিত

চট্টগ্রাম | ৩১ অক্টোবর ২০১৮, বুধবার, ০৯:১৫ পিএম |

বাঁশখালী উপজেলার শিল্পগ্রুপ এস আলমের কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে রক্তক্ষয়ী আন্দোলন করে আলোচনায় আসা বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মো. লিয়াকত আলীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বুধবার ভোর রাতে নগরের স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম বলেন- লিয়াকত আলী চেয়ারম্যানের বিরুদ্ধে বাঁশখালী থানায় রাষ্ট্রদ্রোহ, খুন, অস্ত্র আইনসহ ২৪টি মামলা রয়েছে। সেগুলো যাচাই-বাছাই সাপেক্ষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

মহানগর গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, ২০১৬ সালের ৪ এপ্রিল বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্রের বিরোধিতা করে বসতভিটা রক্ষা কমিটির ব্যানারে আন্দোলনে পুলিশের সাথে ত্রিমুখী সংঘর্ষের চারজন নিহত হন। আন্দোলনকারী বসতভিটা রক্ষা কমিটির আহ্বায়ক ছিলেন লিয়াকত আলী। এ ঘটনায় বাঁশখালী থানায় লিয়াকত আলীর বিরুদ্ধে হত্যা ও রাষ্ট্রদ্রোহ আইনে পৃথক মামলা দায়ের করা হয়।

আবার ওই বছরের ১৬ মে লিয়াকত আলীর বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের পর অস্ত্র আইনেও তার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এভাবে একের পর এক তার বিরুদ্ধে ২৪টি মামলা দায়ের করা হয়।

সিএস/সিএম/এসআইজে