করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

কক্সবাজার: জেলার টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ কাটাবুনিয়া ঝাউবাগান এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন।
রোববার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ‘বন্দুকযুদ্ধে’র পর ঘটনাস্থল থেকে ৬টি অস্ত্র ও প্রায় ২৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
নিহত দু’জন হলেন- হাসান আলী ও মো. কামাল। এ ঘটনায় আহত হয়েছেন- পুলিশের উপ-পরিদশর্ক (এসআই) রাজু আহমেদ, সহকারী উপ-পরিদশর্ক (এএসআই) মিঠুন চন্দ্র ভৌমিক ও কনস্টেবল ইব্রাহীম।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, আজ ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপ কাটাবুনিয়া ঝাউবাগান এলাকা দিয়ে আসার সময় গুলির শব্দ শুনতে পান পুলিশ সদস্যরা। সেদিকে যেতেই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে পুলিশের তিনজন গুলিবিদ্ধ হন। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ, ৬টি অস্ত্র, ২০-৩০ রাউন্ড গুলি ও বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সিএস/সিএম/এসআইজে
