স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম:
আগামী ২৭ অক্টোবর চট্টগ্রাম মহানগরের ঐতিবাহী লালদীঘি ময়দানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে অনুমতির সিদ্ধান্ত দেবে কিনা বা অন্য জায়গায় এবিষয়ে আগামীকাল (শুক্রবার) সকালে জানানো হবে বলে জানিয়েছেন- চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে সিএমপি কমিশনারের সাথে সাক্ষাত করতে গেলে অনুমোদন বিষয়ে আগামীকাল জানানোর হবে বলে নেতৃবৃন্দকে অভিহিত করেন সিএমপি কমিশনার।
ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলে ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, হারুনুর রশিদ, জাসদ নেতা গোলাম জিলানী চৌধুরী, গণফোরামের এ্যাডভোকেট জানে আলম প্রমুখ।
মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
সিএস/সিএম/এসআইজে
