পাঞ্জাবে ট্রেন দূর্ঘটনায় নিহত ৫০

আপডেট: ১৯ অক্টোবর ২০১৮ ৯:৫১ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

ভারত: ভারতের উত্তর পাঞ্জাব প্রদেশের অমৃতসরে লাইনে দাঁড়িয়ে থাকা ভিড়ের ওপর দিয়ে চলে যাওয়া দুরন্ত গতির ট্রেনের ধাক্কায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে বহু মানুষ। খবর বিবিসি।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন পুলিশ এবং উদ্ধারকারীরা। শুক্রবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পঞ্জাবের চৌরি বাজার এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাদ অনুযায়ী রেল লাইনের পাশে রাবণের কুশপুতুল পোড়ানো হচ্ছিল। রেললাইনের পাশে সেই রাবণ পোড়ানো দেখতে দাঁড়িয়ে ছিলেন কয়েক হাজার মানুষ।

রাবণ পোড়ানোর সময়ে বাজির আগুন ছিটকে আসতে থাকে। তখনই দর্শকরা সরে লাইনের উপর উঠে আসেন। তারা খেয়াল করেনি তখন আপ এবং ডাউন দুই লাইনেই এক্সপ্রেস ট্রেন আসছে। কোনো দিকে সরতে পারেননি কয়েকশ মানুষ। তাদের উপর দিয়েই চলে যায় দ্রুতগতির ট্রেন।

বিস্তারিত আসছে…

সিএস/সিএম/এসআইজে