‘দেশের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত সেক্টর আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা’

আপডেট: ৩০ অগাস্ট ২০১৮ ৩:৩১ অপরাহ্ন

অনলাইন ডেস্ক :
বাংলাদেশের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) রাজধানীর ধানমন্ডিতে মাইডাস ভবনে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির এক খানা জরিপে তথ্য তুলে ধরা হয়।

টিআইবির জরিপ অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার পরে দ্বিতীয় ও তৃতীয় দুর্নীতিগ্রস্ত খাত যথাক্রমে পাসপোর্ট ও বিআরটিএ।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, ২০১৭ সালে এ জরিপ পরিচালিত হয়। জরিপের কথা উল্লেক করে তিনি জানান, দেশের ৮৯ শতাংশ মানুষ মনে করেন, ঘুষ না দিলে কোনো সেবা খাতে সেবা মেলে না।

টিআইবির জরিপে বলা হয়, ২০১৬-১৭ অর্থবছরে প্রাক্কলিত ঘুষের পরিমাণ ছিল ১০ হাজার ৬৮৮ কোটি ৯০ লাখ টাকা। এটি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) শূন্য দশমিক ৫ শতাংশ এবং জাতীয় বাজেটের ৩ দশমিক ৪ শতাংশ।

ইফতেখারুজ্জামান জানান, সর্বোচ্চ ঘুষ আদায়ের ক্ষেত্রে তিনটি শীর্ষ খাত হচ্ছে গ্যাস, বিচারিক সেবা ও বীমা খাত।
এসময় টিআইবির চেয়ারপারসন সুলতানা কামালও উপস্থিত ছিলেন।