সীতাকুণ্ডে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

আপডেট: ৬ এপ্রিল ২০১৮ ১১:০০ পূর্বাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পূর্ব লালানগর ছোট দারোগা হাট এলাকায় শুক্রবার (৬ এপ্রিল) ভোররাত সাড়ে তিনটার দিকে রান্নার চুলা থেকে আগুন লেগে দুইটি বাড়ি পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে দুই লাখ টাকা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশন থেকে দুইটি গাড়ি পাঠানো হয়। তারা ভোররাত সাড়ে তিনটায় আগুন নেভাতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে তিন কক্ষের দুইটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের হিসাবে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।