শুটিংয়ে আহত হয়েছেন আলিয়া!

আপডেট: ২১ মার্চ ২০১৮ ১০:০০ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক : আয়ান মুখার্জির নতুন চলচ্চিত্র ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে আলোচনার শেষ নেই। ছবির শুটিং চলছে পুরোদমে। কিন্তু এরই মাঝে পাওয়া গেল দুঃসংবাদ। সেটে গুরুতর আহত হয়েছেন আলিয়া ভাট।

এটি একটি সুপারহিরো সিনেমা যেখানে সুপারহিরোর চরিত্রে অভিনয় করেছেন রণবীর। নায়িকা হিসেবে অভিনয় করেছেন আলিয়া।

জানা যায় বুলগেরিয়ায় শুটিংয়ের সময় ডান কাঁধে চোট পান আলিয়া। তারপর থেকে ব্যান্ডেজ নিয়েই ঘুরতে হচ্ছে তাকে।

‘ব্রহ্মাস্ত্র’ তে রণবীর-আলিয়া ছাড়াও আছেন অমিতাভ বচ্চন ও ছোট পর্দার প্রিয় মুখ মৌনি রায়। চলচ্চিত্রটি মুক্তি পাবে ২০১৯ সালে। ‘ব্রহ্মাস্ত্র’ প্রযোজনা করছেন করণ জোহর।