চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় ট্রাক থেকে নামানোর সময় গ্লাস শিট মাথায় পড়ে হারুনুর রশিদ (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে এই ঘটনা ঘটে। হারুনুর রশিদ নগরীর আগ্রাবাদ এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
