কক্সবাজার : জেলারটেকনাফের শাহপরীর দ্বীপের ডাঙ্গারচরে মিয়ানমার থেকে আসা নৌকাটি ডুবে যায়। এতে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২১ জনকে জীবিত পাওয়া গেছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
টেকনাফ থানার ওসি মাঈনুদ্দিন খান জানান, নৌকাটিতে রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুসহ অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল। শাহপরীর দ্বীপ দিয়ে এই রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের কথা ছিল।
নৌকাটি ডুবে যাবার পর প্রথমে স্থানীয় জেলেরা উদ্ধার তৎপরতা শুরু করেন। এরপর কোস্টগার্ডও উদ্ধারে নামে।
