রোহিঙ্গা: আরও ত্রাণ পাঠালো মালয়েশিয়া

আপডেট: ৭ অক্টোবর ২০১৭ ৫:০৫ অপরাহ্ন

চট্টগ্রাম : বাংলাদেমে অবস্থানরত মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার-নিপীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য আরও ২৯ মেট্রিক টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে মালয়েশিয়া।

আজ শনিবার সকালে এসব ত্রাণসামগ্রী নিয়ে একটি কার্গো ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে পুষ্টি খাদ্য, স্যানিটারি সামগ্রী, ত্রিপল, দড়ি ও কম্বল।

মালয়েশিয়ান হাইকমিশনের কাউন্সিলর ইব্রাহিম জুরি বিন মোহামেদ ইউনুস এসব ত্রাণসামগ্রী চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমানের হাতে হস্তান্তর করেন।