চট্টগ্রাম : নগরীর কোতোয়ালী থানার নন্দনকানন এলাকায় এক পূজামন্ডপের কাছ থেকে গুলিবিদ্ধ এক নারীসহ দুজনকে উদ্ধার করেছে স্থানীয়রা। গুলিবিদ্ধরা হলো- কৃষ্ণা দাশ (৪০) ও শাওন (২০)।
শনিবার ভোরে এক নম্বর গলি থেকে তাদের উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই জহির জানান, রাত ২টার দিকে আহতদের মেডিকেলে নিয়ে আসা হয়।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক আকতার হোসেন জানান, রাতে দু’পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। আমরা বিস্তারিত এখনো জানিনা।
