আগ্রাবাদে পড়ে আছে অজ্ঞাত লাশ

আপডেট: ২৬ অগাস্ট ২০১৭ ১২:১৯ অপরাহ্ন

চট্টগ্রাম : নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদের বহুতলা কলোনির সামনে একজনের মরদেহ পড়ে রয়েছে। তবে মরদেহটি পুরুষ নাকি নারীর তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শনিবার সকালে মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।