পতেঙ্গায় লরির ধাক্কায় তরুণীর মৃত্যু

আপডেট: ২০ অগাস্ট ২০১৭ ১২:৪৭ অপরাহ্ন

accedent

চট্টগ্রাম : নগরীর পতেঙ্গা থানার এলাকায় শনিবার দিনগত রাত ১টার দিকে মোটরসাইকেল থেকে পড়ে তাসলিমা আক্তার নামে (২৩) এক তরুণীর মৃত্যু হয়েছে। নিহত তাসলিমা কুমিল্লা জেলার কান্দিরপাড় এলাকার বাসিন্দা রোশন আলীর মেয়ে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত দাস বলেন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাসলিমাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ছেলে বন্ধুর সঙ্গে পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে যান তাসলিমা। সেখান থেকে ফেরার পথে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যান। এসময় পেছন থেকে আসা একটি লরি তাকে ধাক্কা দেয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।