সীতাকুণ্ড : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর বানুবাজার এলাকায় সীমা অটো রোলিংমিলে এ ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনায় অন্তত ৯ জন শ্রমিক অগ্নিদ্বগ্ধ হয়ে গুরুত্বর আহত হয়েছেন।
রবিবার সকালে এ ঘটনা ঘটেছে। আহত শ্রমিকদের নগরীর একে খান গেইটস্থ প্রাইভেট হাসপাতাল আল-আমিনে ভর্তি করা হয়েছে।
আহত শ্রমিকরা হলেন- মো. হাসান (৩৮), মো. নাসির উদ্দিন (৪০), সেকান্দর আলী, (৪৮), সঞ্জয় (২৯), ওমর ফারুক (৩৫), মো. মোস্তফা (২৭), মো. রাজু (৩০), নিজাম উদ্দিন (৩২) ও শরিফুল (৩৩)।
জানা গেছে, আলহাজ্ব মো.শফি মালিকানাধীন সীমা অটো রি-রোলিং মিলে এনিয়ে অসংখ্যবার বিস্ফোরণ ও দুর্ঘটনা ঘটেছে। ২০১২ সালের ১৫ জুন মিলটিতে ফার্নেস বয়লার বিষ্ফোরিত হয়ে আবুল বাসার নামে একজন নিহত ও অন্তত দশ শ্রমিক আহত হয়েছিল।
সীমা স্টিলের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কিবরিয়া এই প্রসঙ্গে বলেন, সম্ভবত কারিগরী ক্রুটির কারণে বিস্ফোরণ ঘটেছে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছে।
আল আমিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহাদাত বলেন, সীকাকুণ্ডের একটি রোলিং মিলে দুর্ঘটনায় আহত ৯ জন আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
