চট্টগ্রাম :: চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার ফিরিঙ্গিবাজারে বিআইডব্লিউটিসি অফিসের সামনে থেকে কক্সবাজার থেকে আসা পায়ে দেয়া জুতার ভেতরে করে ইয়াবা নিয়ে আসার সময় দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার রাত ১২ টার দিকে তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে ৩ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া দুজন হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং গ্রামের মো.রাসেল (২৬) এবং চট্টগ্রামের সীতাকুণ্ডের বড় কুমিরার মো.রায়হান (২০)।
অধিদপ্তরের পরিদর্শক (মহানগর) তপন কান্তি শর্ম্মা এ প্রসঙ্গে বলেন, তারা দুই যুবক কক্সবাজার থেকে বাসে এসে শাহ আমানত সেতু এলাকায় নেমে তারা রিকশায় করে অলংকার মোড়ে যাচ্ছিল। খবর পেয়ে রায়হানের পায়ের দুই জুতার ভেতরে ২৩০০ পিস পাওয়া গেছে। বাকি এক হাজার পিস পাওয়া গেছে রাসেলের পকেটে। তাদের বিরুদ্ধে নগরীর সদরঘাট থানায় মামলা দায়েরের কথাও জানিয়েছেন তপন কান্তি শর্ম্মা।
