চট্টগ্রাম : নগরীর আগ্রাবাদে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে একটি জুতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর রাতে মার্কেটের ৫ তলায় এ ঘটনা ঘটে।
এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
তাৎক্ষনিক খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ পরিচালক কর্মকর্তা আব্দুস সাত্তার মন্ডল।

