বাকলিয়ায় ইয়াবাসহ আটক ২

আপডেট: ১ জুন ২০১৭ ২:১২ অপরাহ্ন

chittagong

নিজস্ব প্রতিবেদক, সিটিজিসান.কম, চট্টগ্রাম :: শাহ আমানত সেতু এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে তল্লাশি চালিয়ে ১ হাজার ১০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ।

আটককৃত ব্যক্তি দিনাজপুর জেলার দক্ষিণ গোবিন্দপুরের মো. নেয়ামুদ্দিনের ছেলে মো. মোজাম্মেল হক (৩৭), শরিয়তপুর জেলার নদীয়াপুর থানার মো. খলিলুর রহমানের ছেলে মো. মোশারফ হোসেনের ছেলে মন্টু (৪৮)।

বাকলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী এই খবর নিশ্চিত করেছেন। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।

সিটিজিসান.কম/রবি