অনলাইন ডেস্ক, সিটিজিসান.কম :: হালাকা থেকে মাঝারী ধরণের বৃষ্টিপাতসহ ঝড়ো হাওয়া বইছে প্রবালদ্বীপ কক্সবাজারের সেন্টমার্টিনে দ্বীপে। ভেঙে গেছে বেশ কিছু কাঁচা ঘরবাড়ী ও ঘেরাবেড়া।
গতকাল সোমবার রাত ৯টার পর থেকে দ্বীপে বাতাস বইতে শুরু করে। ক্রমেই বাতাসের পরিমাণ বাড়ছে। আতঙ্কের রাত কাটছে সেন্টমার্টিনবাসীর।
তবে, প্রশাসনের বারবার মাইকিং এর পরও অধিকাংশ মানুষ বাসাবাড়ী ছাড়েনি বলে জানান ইউপি সদস্য হাবীব খান।
তিনি জানান, নিরাপদে আশ্রয় নেয়ার জন্য সকাল থেকে মাইকিং করা হয়েছে। অর্ধেকের বেশী মানুষ বিপদ মাথায় ঘরে রয়ে গেছে। যারা ঘর ছেড়েছে তাদের বিভিন্ন আবাসিক হোটেল, হাসপাতাল, ডাক বাংলো, আবহাওয়া অফিস ইত্যাদিতে আশ্রয় নিয়েছে। আবাসিক হোটেলের বারান্দায় আশ্রয় নেয়া দীপের মানুষ।
তিনি জানান, এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোন ধরণের খাবার ব্যবস্থা করা হয়নি। সেহেরী নিয়ে তারা টেনশনে।
এ দিকে দ্বীপের ভাগ্য মিড়ম্বিত মানুষগুলোর জন্য নামেমাত্র হাসপাতালটি ছাড়া দুর্যোগকালেও মেডিকেল টীম গঠিত হয়নি অভিযোগ করেছে স্থানীয়রা। তারা দ্রুত সময়ের মধ্যে শুকনো খাবার, ওষুধপত্র সরবরাহ ও মেডিকেল টীম ব্যবস্থার দাবী জানান।
এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান নুর আহমদকে ফোন করলে তিনি টেকনাফে অবস্থান করায় পাওয়া যায়নি।
সিটিজিসান.কম/ফয়সাল

