চট্টগ্রাম :: নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন মোড় থেকে সুমন (১৯) নামের এক যুবককে শরীরের সঙ্গেই বাধা অবস্থায় মোড়ানো বোতলবন্দি ১৫ লিটার চোলাই মদসহ আটক করেছে পুলিশ।
আটককৃতের বাড়ি কুমিল্লা জেলার বি-পাড়া এলাকার মো. আলমগীর হোসেনর ছেলে। বর্তমানে সে পরিবারের সাথে নগরীর আমবাগান এলাকায় থাকেন।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তার বিরুদ্দে মাদক আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।
সিটিজিসান.কম/রবি

