কক্সবাজার :: জেলার পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নুরকে (৫২) আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-৭। সৈয়দ নুর ওই এলাকার মৃত কাছিম আলীর ছেলে।
আজ রোববার রাতে রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে র্যাব বলছে, সৈয়দ নুর একটি বাহিনী প্রধান। তার বিরুদ্ধে ২৯টি মামলা রয়েছে। একটি মামলায় ৩০ বছর কারাদন্ড দিয়েছে আদালত।
র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে পেকুয়া থানায় হস্তান্তর করা হবে বলে জানান মেজর রুহল আমিন।
সিটিজিসান.কম/শিশির

