সদরঘাটে সড়ক দুর্ঘটনায় তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত

আপডেট: ২৭ এপ্রিল ২০১৭ ৩:২৭ অপরাহ্ন

accedent

চট্টগ্রাম :: নগরীর সদরঘাটের মাঝিরঘাট এলাকায় বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকেপ্রাইভেট কারের ধাক্কায় স্বর্ণা বালা (৯) নামে এক শিশু নিহত হয়েছে।

সে নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকার আলী সওদাগরের বাড়ির পলাশ বালার মেয়ে। একই এলাকার সাউথইস্ট ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। ঘটনার পরপরই প্রাইভেট কারটি আটক করেছে সদরঘাট থানার পুলিশ। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান সদরঘাট থানার ওসি মরজিনা আক্তার।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিটিজিসান.কম/রবি