রাঙামাটি-খাগড়াছড়িতে পালিত হচ্ছে হরতাল

আপডেট: ১৯ এপ্রিল ২০১৭ ১০:১৭ পূর্বাহ্ন

image-29043

রাঙামাটি :: মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলামকে হত্যার প্রতিবাদে পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়িতে বুধবার পালিত হচ্ছে সকাল-সন্ধ্যা হরতাল। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ (পিবিসিপি) এই হরতাল পালন করছে।

হরতালে সমর্থনে মঙ্গলবার বিকালে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও কাঁঠাল মসজিদের সামনে সমাবেশ করেছে সংগঠনের নেতাকর্মীরা।

গত ১০ এপ্রিল খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা থেকে মোটরসাইকেল চালক ছাদিকুল ইসলামকে অপহরণ করা কয়। অপহরণের তিন দিন পর গত বৃহস্পতিবার বিকালে রাঙামাটির নানিয়াচর উপজেলার ঘিলাছড়িতে মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় তার লাশ।

এ হত্যাকাণ্ডের জন্য উপজাতীয় সন্ত্রাসীদের দায়ী করে তাদের গ্রেপ্তার ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানিয়ে আসছে বাঙালি ছাত্র পরিষদ। এই হত্যার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

সিটিজিসান.কম/রবি