
চট্টগ্রাম :: নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকায় শুক্রবার দিনগত রাত ১২টার দিকে কাভার্ডভ্যানের ধাক্কায় মোহাম্মদ জনি (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন মোহাম্মদ সেলিম (২৫) নামের আরও এক যুবক।
আহত জনিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। এর আগে ১১ দিকে দুর্ঘটনার শিকার হন তিনি ও সেলিম।
নিহত জনি পরিবারের সদস্যদের নিয়ে বায়েজিদ থানার রৌফাবাদের সমাজসেবা সড়ক এলাকায় থাকতেন। তার বাবার নাম আসাদুজ্জামান। তবে জনি কি করতেন-সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হলে জনি ও সেলিমকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে জনিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সেলিম চিকিৎসাধীন আছেন। তার অবস্থা মোটামুটি সন্তোষজনক।’
সিটিজিসান.কম/রবি
