চট্টগ্রাম :: দেশব্যাপী চলমান রাজস্ব হালখাতার অংশ হিসাবে এবার চট্টগ্রামে ব্যতিক্রমী এক রাজস্ব হালখাতার আয়োজন করেছে আয়কর প্রশাসন।
বন্দরনগরী সরকারী কার্যভবন-১ প্রাঙ্গণে এ হালখাতা উৎসবের উদ্বোধন কারণ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দীন।
কর আপীল অঞ্চল, চট্টগ্রামের কমিশনার মো. মাহবুব হোসেন এর সভাপতিত্বে উক্ত উদ্বোধন অনুষ্ঠানের উপস্থিত ছিলেন কর কমিশনার মো. নজরুল ইসলাম, প্রদ্যূৎ কুমার সরকার, মো. মোতাহের হোসেন এবং আহম্মদ উল্যাহ।
‘বকেয়া আদায় নয়, পরিশোধ’– প্রতিপাদ্যকে ধারণ করে দেশজ সংস্কৃতির বর্ণিল আবহে আয়োজিত এ রাজস্ব হালখাতা শুরুর প্রথম ঘণ্টায় পাঁচ কোটি টাকা বকেয়া রাজস্ব পরিশোধ করেন বিভিন্ন স্তরের করদাতারা। মুড়ি, মুড়কী ও বিভিন্ন দেশীয় ঐতিহ্যবাহী মিষ্টান্ন দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।
সিটিজিসান.কম/রবি

