চট্টগ্রামে ইয়াবাসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেফতার

আপডেট: ১৩ এপ্রিল ২০১৭ ৫:৪৭ অপরাহ্ন

police-2

চট্টগ্রাম :: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধিন আগ্রাবাদ এলাকার হক টাওয়ার নামের একটি ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে আজ বৃহস্পতিবার ১৪০০ পিস ইয়াবাসহ দুই কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন, নিশান চাকমা ও সুক্রৃতি চাকমা। তারা সাতকানিয়ার ঢেমশা পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত ছিলেন। তাদের দুইজনের বাড়িই রাঙামাটি জেলায়। আজ হক টাওয়ারের তৃতীয় তলার ৩০৪ নম্বর কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়। এই ঘটনায় ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল বাদি হয়ে একটি মামলা করেছেন।

ডবলমুরিং থানার উপ-পরিদর্শক আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইয়াবাসহ গ্রেফতার দুই কনস্টেবলকে আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।’

সিটিজিসান.কম/রবি