চট্টগ্রাম :: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকা থেকে শুক্রবার বিকেলে দিকে তারিকুল ইসলাম রনি নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণ করেছে একদল যুবক। তারিকুল বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
চবি সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামনে অপহৃত হওয়া তারিকুল ইসলামের বন্ধু নুরুল্লাহকে প্রথমে মারধর করে একদল যুবক। এসময় তারা নুরুল্লাহর কাছ থেকে রনির অবস্থান জেনে নিয়ে তাকে একটি খালের পাশে ফেলে রেখে চলে যায়। পরে মুরাদপুর গিয়ে রনিকে অপহরণ করে তারা।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, রনি নামে একজন অপহরণ হয়েছে বলে শুনেছি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কেউ এ বিষয়ে লিখিত অভিযোগ দেয়নি। তবে বিষয়টি সম্পর্কে জানার পর আমরা ব্যবস্থা নিচ্ছি।
সিটিজিসান.কম/রবি

