বাঁশখালীতে ৪৮ লাখ টাকার ইয়াবা উদ্ধার

আপডেট: ২৩ মার্চ ২০১৭ ৯:১৯ পূর্বাহ্ন

eaba

চট্টগ্রাম :: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রেমবাজার টানা ব্রিজ এলাকায় মঙ্গলবার রাতে একটি মাক্রোবাসে তল্লাশি চালিয়ে ৪৮ লাখ টাকা মূল্যের ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বুধবার সন্ধ্যায় বাঁশখালী থানা পুলিশের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশের চেকপোষ্ট বসানো হয়। এসময় মাইক্রোবাসে থাকা ইয়াবা পাচারকারীরা পুলিশের চেকপোষ্ট দেখে মাইক্রোবাসটি রেখে পলিয়ে যায়।

পরে মাইক্রোবাসটি তল্লাশি করে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪৮ লাখ টাকা। এঘটনায় থানায় মামলা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সিটিজিসান.কম/রবি