চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

আপডেট: ২ মার্চ ২০১৭ ৪:৪৬ অপরাহ্ন

5

চট্টগ্রাম :: চট্টগ্রাম কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিজ্ঞানের মাস্টার্সের শিক্ষার্থী মো. সোহেল (২৫), ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মনির (২২) ও অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. ইমন (২০)।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক রসিক চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রাম কলেজ থেকে দুপুর দেড়টার দিকে আহত অবস্থায় তিন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তারা চমেক হাসপাতালের ক্যাজুয়েলিটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

সিটিজিসান.কম/শিশির