কক্সবাজার :: কক্সবাজারের মহেশখালী উপজেলায় শনিবার রাত ১টার দিকে ইয়াবা বিক্রেতাদের সঙ্গে বন্দুকযুদ্ধে এসআইসহ তিন পুলিশ আহত হয়েছে। এসময় দুই ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় দাসিমাঝি পাড়ার শুক্কুনি ও হামিদ দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিল।শনিবার রাত ১টার দিকে শুক্কুনির আস্তানায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধের ঘটনায় ঘটে।
এতে উভয় পক্ষে অন্তত ৩০ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে এক এসআইসহ তিন পুলিশ আহত হয়েছে।
ওসি জানান, বন্দুকযুদ্ধের পর পুলিশ ১১শ পিস ইয়াবা, ৩টি বন্দুক ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে। এছাড়া দুই ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করা হয়।
সিটিজিসান.কম/রবি

