এবার বাড়ছে বিদ্যুতের দাম

আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৭ ২:৪২ অপরাহ্ন

electrict

অনলাইন ডেস্ক :: গ্যাসের পর এবার বাড়ছে বিদ্যুতের দাম। এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তবে কী হারে এই দাম বাড়বে সেটি জানাননি তিনি।

শুক্রবার সকালে রাজধানীতে শিশু একাডেমি মিলনায়তনে এক বিতর্ক প্রতিযোগিতা শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, গ্যাসের দাম বৃদ্ধির যে ঘোষণা এসেছে সেটা পুরোপুরে যৌক্তিক। কারণ, বাংলাদেশে গ্যাস সংকটের কারণে বিদেশ থেকে এলএনজি আমদানি করে চলতে হবে। আর তার দাম পড়বে বেশি। এ কারণেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে।

সিটিজিসান.কম/রবি