শাহ আমানতে যাত্রীর পেটে ১৫ সোনার বার উদ্ধার

আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৭ ২:০৬ অপরাহ্ন

102065012-gold-1910x1000

চট্টগ্রাম :: আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে দুবাই থেকে আসা আনোয়ার হোসেন (২৬) নামে এক যুবকের পেট থেকে ১৫টি স্বর্ণের বার বের করা হয়েছে। এছাড়া তার কাছ থেকে আরও ৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক তারেক মাহমুদ জানান, বিমানবন্দরে লাগেজ তল্লাশির সময় সেখানে ৪টি স্বর্ণের বার পাওয়া যায়। এতে আনোয়ারের প্রতি সন্দেহ জাগে কর্মকর্তাদের।

জিজ্ঞাসাবাদে আনোয়ার তার পেটে ১৫টি স্বর্ণের বার রাখার কথা স্বীকার করেন। পরে ওষুধ খাইয়ে আনোয়ারের পেট থেকে স্বর্ণের বারগুলো বের করা হয়।

১৯ পিস স্বর্ণের বারের ওজন প্রায় দুই কেজি বলে জানান তারেক মাহমুদ। দাম প্রায় ১ কোটি টাকা বলেও জানান তিনি।

সিটিজিসান.কম/রবি