পর্যটকদের যৌন বিলাসে যাদের জন্ম

আপডেট: ৮ ফেব্রুয়ারী ২০১৭ ২:১৫ অপরাহ্ন

0-4

অনলাইন ডেস্ক : অন্য শিশু থেকে ভিন্ন তারা৷ দারিদ্র্যতা আর বাবা ছাড়াই বেড়ে উঠতে হয় তাদের৷ ফিলিপাইনে এমন শিশুর সংখ্যা অসংখ্য। দেশের ভেতর এবং বাইরে থেকে বেড়াতে আসা পর্যটকদের যৌন বিলাসের ফল তারা৷ আবার বেড়ে উঠা কিশোরীরাও তৈরী হয়ে যায় যৌন বিলাসে।

দারিদ্র্যতা আর সুযোগের অভাব– এই দুটো কারণ যেন তাদের আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে এ কাজে। যারা যৌনবৃত্তি ছাড়া আর কোন কাজের সুবিধাই পাই না ফিলিপাইন্সের ওলোনগাপো শহরে। অন্য জায়গা থেকেও এখানে মেয়েরা আসে বার-এ কাজ করতে৷ আর প্রতি বছর যৌন পর্যটনের কারণে এখানে জন্ম নিচ্ছে কয়েক হাজার শিশু৷

চার বছরের ড্যানিয়েলের বাবা অ্যামেরিকান ছিলেন বলে ধারণা করা হয়, আর তার অন্য ভাই-বোনরা ফিলিপিনো বাবার সন্তান, যিনি পরিবার ত্যাগ করে চলে গেছেন৷ ড্যানিয়েলের মা অনেক বছর ধরেই বার-এ কাজ করছেন৷ চেষ্টা করে যাচ্ছেন যাতে সন্তানদের ভবিষ্যতটা ভালো হয়৷

ছোট্ট রায়ান (মাঝে) বাস্কেটবল নিয়ে খেলতে ভালোবাসে৷ তার বাবা জাপানি৷ তার মা এখনও একটি বার-এ যৌন পেশায় নিয়োজিত৷ রায়ানের আরো চার সহোদর রয়েছেন, যাদের বাবা ভিন্ন৷

সাদা চামড়ার শিশু যেমন সাবরিনা – তাদের ফিলিপাইন্সের ভাষায় বলা হয় বাঙ্গুস অর্থাৎ মিল্ক ফিশ৷ এ ধরনের শিশুরা পরবর্তীতে অভিনেত্রী বা মডেলের পেশা বেছে নেয়৷ সাবরিনার বাবা জার্মানিতে থাকেন, তবে তার সাথে পরিবারের কোনো যোগাযোগ নেই৷

লায়লা প্রতিদিন ব্যাকপ্যাক নিয়ে ঘুরে বেড়ায়৷ আগামী বছর স্কুলে ভর্তি হওয়ার সব চেষ্টা করবে সে৷ পড়ালেখায় তার ব্যাপক আগ্রহ৷ লায়লার মা জানালেন, লায়লার বাবা লায়লার জন্মের আগে তাকে একথা জানানো হলো৷ একথা শোনামাত্র ‘প্রজাপতির’ মতই চলে গিয়েছিলেন তিনি৷

আফ্রিকা বা আফ্রো অ্যামেরিকান বাবার সন্তানেরা ফিলিপাইন্সে ‘নিগ্রো’ হিসেবে সমাজে পরিচিত হয়৷

ছোট্ট লেস্টারের বয়স যখন এক বছর তখন তার বাবা মারা যায়৷ মায়ের সাথে তার বাবা ৭ বছর জীবন কাটিয়েছিলেন৷ কিন্তু বর্তমানে শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত৷ চিকিৎসার সব দায়িত্ব নেয়া তার মা জেসিকার পক্ষে সম্ভব নয়৷

অ্যাঞ্জেলার ছেলে স্যামুয়েলের বাবা সুইস৷ কিন্তু তার জন্মের আগেই বাবা তাদের ফেলে চলে যায়৷ তবে এখন অ্যাঞ্জেলা ফিলিপাইন্সের এক নাগরিককে বিয়ে করেছেন৷ সে পরিবারে নতুন এক সন্তান এসেছে যার বয়স মাত্র এক সপ্তাহ৷ বিয়ের পর বার-এর চাকরিও ছেড়ে দিয়েছেন অ্যাঞ্জেলা৷

সিটিজিসান.কম/রবি